'জিয়ার কবর তুলে দেয়ার সিদ্ধান্ত এক ধরনের ষড়যন্ত্র' : মির্জা ফখরুল

Nuruzzaman Khan
ফাইল ছবি
সেবা ডেস্ক:  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'জিয়াউর রহমানের কবর তুলে দেয়ার সিদ্ধান্ত সরকারের এক ধরনের ষড়যন্ত্র।'
 
আজ শুক্রবার সকালে চন্দ্রিমা উদ্যানে শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর সাংবাদিকদের এ অভিযোগ করেন তিনি।
 
মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমানের কবর তুলে দেয়ার সিদ্ধান্ত সরকারের হটকারিতা। এটা এক ধরনের ষড়যন্ত্র। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দেয়া সরকারের আরেক ষড়যন্ত্র। আসলে সরকার চায় বিএনপি রাজনীতি থেকে সরে যাক।
 
এ সময় উপস্থিত ছিলেন শ্যামা ওবায়েদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম প্রমুখ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top