সৌদি সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সরকারের দৃষ্টিভঙ্গি নয়: যুক্তরাজ্য

Unknown
সেবা ডেস্ক:  যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রী বলেছেন, মধ্যপ্রাচ্যে সৌদি আরব ও ইরান প্রক্সি ওয়ারে লিপ্ত। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সৌদি আরব বিষয়ে বরিসের বক্তব্য যুক্তরাজ্য সরকারের অবস্থান ব্যাখ্যা করছে না।
 
রোমে একটি কনফারেন্সে দেয়া বক্তব্যে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে কোনো বড় ব্যক্তিত্ব্য নেই যারা তাদের শিয়া বা সুন্নি পরিচয়ের উর্ধ্বে উঠে সব মানুষকে এক সাথে নিয়ে আসতে পারবে। এই জন্যই সৌদি ও ইরান একে অপরের বিরুদ্ধে ‘পাপেট’দের মাধ্যমে প্রক্সি যুদ্ধে লিপ্ত। 
 
জনসন এমন সময় সৌদি আরবের সমালোচনা করেছেন যখন মাত্রই মধ্যপ্রাচ্য সফর করে ফিরেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। সেই সফরে সৌদি রাজপরিবারের দুরদর্শী নেতৃত্বের প্রশংসা করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। উল্লেখ্য, লন্ডনের সাবেক মেয়র পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে বেশ কয়েকবার হাস্যরসের পাত্র হয়েছেন।
 
সৌদি রাজপরিবার বরাবরের মতোই সমালোচনার প্রতি সংবেদনশীল। সিরিয়া সংকটের জন্য তুরস্ক, কাতার, সৌদি আরবের বিরুদ্ধে প্রক্সি ওয়ারের অভিযোগ রয়েছে, কারণ এই সংকটে শিয়া ও সুন্নি সমর্থিত মিলিশিয়ারা লড়াই করছে। তবে সিরিয়া সংকট নিরসণে কাজ করা কোনো পাশ্চাত্য ক্ষমতাধর রাষ্ট্র সিরীয় বিদ্রোহীদের ‘পাপেট’ বলে অভিহিত করেননি।
 
ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, পররাষ্ট্রমন্ত্রী যা বলেছেন তা তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। আসন্ন মধ্যপ্রাচ্য সফরে সেখানকার সংকট সম্পর্কে তার দৃষ্ঠিভঙ্গি ব্যাখ্যা করতে পারবেন তিনি। বিবিসি ও গার্ডিয়ান।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top