ডেসটিনির এমডি ও চেয়ারম্যান মুক্তির অপেক্ষায় ৪৫ লাখ পরিবার !

Unknown
জয়র্ধন পাল, চট্রগ্রাম : ডেসটিনি প্রতিষ্ঠান খুলে দিয়ে লাখ লাখ মানুষের কর্মসংস্থান ফিরে পেতে ডেসটিনি এমডি ও চেয়ারম্যান কে নিশর্ত মুক্তি দেয়ার দাবিতে অদ্য ২৭/১২/২০১৬ইং সোমবার রাত ৯ টায় চট্টগ্রাম পাহাড়তলী থানা ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম (গ্রীন) এর উদ্যোগে ৯নং ওয়ার্ড এর আজম নগর এলাকায় সাপ্তাহিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

পাহাড়তলী থানার প্রতিনিধি জাহাঙ্গীর আলম এর উপস্থাপনায় উক্ত আলোচনা সভা শুরু হয়। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: সেলিম, ডিএসএমএফ গ্রীন চট্টগ্রাম বিভাগীয় সদস্য ।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়র্ধন পাল (মিডিয়া), ডিএসএমএফ গ্রীন চট্টগ্রাম বিভাগীয় সদস্য ।

অতিথিরা বক্তব্য বলেন, কোন অভিযোগ প্রমাণিত না হওয়ার পরেও ডেসটিনির শীর্ষ পরিচালক চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন ও এমডি ড. মোঃ রফিকুল আমিন স্যারকে কারাগারে বন্ধী করে রাখা হয়েছে। ডেসটিনি সকল ব্যাংক হিসাব বন্ধ রেখে ডেসটিনির কার্যক্রমকে বন্ধ করে লাখ লাখ পরিবারকে বেকার করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাহায্য পেলে ডেসটিনির ৪৫ লাখ পরিবার কষ্ট ও মানবেতর জীবন থেকে মুক্তি পেতে পারে। ডেসটিনি এমডি ও চেয়ারম্যানকে নিশর্ত মুক্তি দিয়ে ডেসটিনির কার্যক্রম করার হোক।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top