বাঁশখালী, চট্টগ্রাম : বাঁশখালী থানা অফিসার ইনসার্জ জনাব মোঃ আলমগীর হোসেন এর সুদক্ষ নেতৃত্তে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জনাব কামরুল হাসান কায়কোবাদ তাঁর সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বাঁশখালীর বহুল আলোচিত ডাকাত এবং নিয়মিত মামলার আসামী আব্দুর রশিদ (৫২), প্রকাশ রইশ্যা ডাকাত, পিতা- মৃত একরাম মিয়া, মাতা- মৃত আয়েশা খাতুন শীলকুপ মাইজপাড়া সিকদার বাড়ী'র বাসিন্দা। বর্তমানে তাহার শ্বশুর বাড়ী বলিপাড়া সাহাব মিয়ার বসত বাড়ীতে তল্লাশী চালিয়ে তাকে আটক করা হয়। গত ২৬ ডিসেম্বর ১৬ ইংরেজী মধ্য রাত প্রায় ১২.৫৫ ঘটিকার সময় পুলিশ বিশেষ তল্লাশী করে ২টি এলজি ও ৩ রাউন্ড কার্তুজ সহ বিভিন্ন আলামত উদ্ধার করতঃ আসামীকে গ্রেফতার করা হয়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ জানায় উক্ত বিষয়ে বাঁশখালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।