
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে এক গরু চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী।
সোমবার রাত ১২টার দিকে উপজেলার ধামাইনগর ইউপির দেবিপুর গ্রামের আব্দুস সাত্তারের বাড়িতে এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে ভোলা চোরকে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী। ধৃত চোর ভোলা সেখ (৪৫) তাড়াশ উপজেলার গাবগাড়ী গ্রামের বাসিন্দা।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, গরু চুরি করতে এসে গ্রামবাসীর হাতে ভোলা চোর ধরা পড়েছে। গ্রামবাসীর গণধোলাইয়ে সে অসুস্থ্য হয়ে পড়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।