লক্ষ্মীপুর হলি গার্লস স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Unknown
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর হলি গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পৌর শহরের হাসপাতাল রোডস্থ নিজস্ব ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শাহজাহান কামাল।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সর্দার সৈয়দ আহম্মেদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, নোয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগের প্রধান মো: শাহজাহান। উপাধ্যক্ষ রেজাউল করিম সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মাহফুজুর রহমান, শামছুল হুদা ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ সেলিম উদ্দিন নিজামী প্রমুখ।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top