বিএমডি আবহাওয়ার অ্যাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Unknown
সেবা ডেস্ক:  বাংলাদেশ আবহাওয়া অধিদফতর কার্যকর মোবাইল অ্যাপ্লিকেশন ‘বিএমডি ওয়েদার অ্যাপ’র মাধ্যমে অধিদফতরের দৈনিক সকল তথ্যসেবা মোবাইল প্লাটফরমে নিয়ে আসা হয়েছে।
 
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর (বিএমডি) তৈরি এই অ্যাপস গুগল প্লে স্টোর থেকে স্মার্টফোন গ্রাহকরা ডাউনলোড করতে পারবে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর তেজগাঁও কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অ্যাপসটি উদ্বোধন করেন।
 
উদ্বোধনের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফিং করেন। তিনি বলেন, দেশের বিভিন্ন অংশে স্বয়ংক্রিয় আবহাওয়া মনিটরিং সেন্টার থেকে সর্বশেষ আবহাওয়ার তথ্য এই অ্যাপ্লিকেশনে প্রদর্শিত হবে। এতে বায়ুর তাপমাত্রা, বায়ুর চাপ, বায়ু প্রবাহের দিক, কাছাকাছি সময়ে কি পরিমাণ বৃষ্টি হতে পারে এ ব্যাপারে সর্বশেষ তথ্য এই অ্যাপস ব্যবহার করে জানা যাবে।
 
পাশাপাশি এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে সাইক্লোনের সতর্ক সংকেত, ভূমিকম্পের মাত্রা, কৃষি আবহাওয়া, বন্যার ধারা, শৈত্যপ্রবাহ এবং খরা সংশ্লিষ্ট তথ্য সহজেই জানা যাবে।
যথাসময়ে এবং অব্যাহত আবহাওয়া পূর্বাভাস ও সতর্কীকরণ সংকেত প্রদানে, নদী ও আকাশ পথে চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে জনগণের স্বার্থে এই অ্যাপ্লিকেশন চালু করা হয়েছে। কালবৈশাখী, সাইক্লোন, টর্নেডো, অতি বৃষ্টিপাত, বন্যা এবং এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে ধাপে ধাপে জীবন ও সম্পদহানি কমিয়ে আনার লক্ষ্যে এই অ্যাপ্লিকেশন চালু করা হয়েছে।
 
বিএমডি কর্মকর্তারা বলেন, সর্বোপরি আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাস এবং সতর্কতা সংকেত ব্যবস্থা ঝড়ের গতি-প্রকৃতি (অবস্থান, দিক ও তীব্রতা) নির্ধারণের সক্ষমতা আরো জোরদার করা হবে এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top