লক্ষ্মীপুরে বৈশাখী টেলিভিশনের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Unknown

লক্ষ্মীপুর প্রতিনিধি: বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে লক্ষ্মীপুরে বৈশাখী টেলিভিশনের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৈশাখী টেলিভিশনের ১ যুগ পদার্পন উপলক্ষে মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কেটে বৈশাখী টেলিভিশনের ১২ ৩ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়।

এসময় বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর পৌর মেয়র আবু তাহের, লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর মাঈন উদ্দিন পাঠান, জাতীয় গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক (এনএনআই) হোসাইন মোহাম্মদ ইকবাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান, জেলা তথ্য অফিসার আবদুল্লাহ আল মামুন ও বৈশাখী টেলিভিশনের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মাজহারুল আনোয়ার টিপু।

এ সময় বক্তারা বস'নিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য বৈশাখী টেলিভিশনের সকল কলাকুশলীদের আন্তরিক অভিনন্দন জানান। এসময় জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপসি'ত ছিলেন।

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top