সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে এক গাজাঁ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে উপজেলার সদর গ্রামের মাদ্রাসা পাড়ার শুকু আলী মোল্লার ছেলে রওশন আলী মোল্লা (৪২)। তাড়াশ থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ- নাদোসৈয়দপুর আঞ্চলিক সড়কে মাগুড়া বিনোদ এলাকা থেকে গাজাঁ ব্যবসায়ী রওশন মোল্লাকে পাচঁশত গ্রাম গাজাঁসহ গ্রেফতার করা হয়। যার আনুমানিক মুল্যে প্রায় ১৫ হাজার টাকা।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত গাজাঁ ব্যবসায়ীর বিরুদ্ধে তাড়াশ থানার উপ-পরিদশর্ক রুহুল আমিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন।