শেরপুরে মৎস খামারে বিষ!

Unknown
শেরপুর প্রতিনিধি: শেরপুরে জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী পক্ষের শত্রুতার জেরে আ’লীগ নেতার মৎস খামারে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার বেতমারী ঘুগরাকান্দি ইউনিয়নে। 

এ সম্পর্কে বেতমারী ঘুগরাকান্দি ইউনিয়ন আ’লীগের সভাপতি এবং জেলা কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার ভোররাতে তার মৎস খামারে ১২ বিঘা আয়তনের দুটি পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে। 

জেলা পরিষদ নির্বাচনে তিনি আনারস প্রতীক প্রার্থীর কর্মী হিসাবে ব্যস্ততার সুযোগে বিরোধী পক্ষ সুকৌশলে তার পুকুরে বিষ প্রয়োগ করে ক্ষতি সাধন করেছে। পরে বিষয়টি জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মৌখিকভাবে জানানো হয়েছে।

এ ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার মাছ মরে নষ্ট হয়ে গেছে বলে তিনি দাবি করেন। 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম সন্ধ্যায় এই খবর লেখার সময় জানান, আ’লীগ নেতা রফিকুল ইসলাম তার পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের সংবাদ জানালেও এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top