এনায়েতপুরে নারী ইউপি সদস্য ধর্ষিত

Unknown
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের এনায়েতপুরে বান্ধবীর বাড়ীতে দাওয়াতে গিয়ে এক নারী ইউপি সদস্য ধর্ষণের শিকার হয়েছেন। মঙ্গলবার ভোর রাতে উপজেলার জালালপুর ইউপির জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

ধর্ষনের শিকার মাহেলা খাতুন জালালপুর ইউপির ৭,৮ ও ৯নং ওয়ার্ডের নারী ইউপি সদস্য ও চেংটারচর গ্রামের সাহেব আলীর স্ত্রী। ঘটনার পর থেকেই ধর্ষক শাহআলম ও তার স্ত্রী পলাতক রয়েছে। 

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, মাহেলা খাতুন গত ২৬ ডিসেম্বর তাঁর বান্ধবী সাবেক ইউপি সদস্য বিলকিস খাতুনের বাড়িতে একটি অনুষ্ঠানের দাওয়াত খেতে যায়। ফিরতে বেশি রাত হওয়ায় বান্ধবীর বাড়ীতেই থেকে যান। গভীর রাতে বান্ধবীর স্বামী প্রবাসী শাহ আলম ঘুমন্ত মাহেলাকে জোড়পূর্বক ধর্ষণ করে। 

বিষয়টি মাহেলা স্থানীয়দের জানালে মাতব্বরা মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। পরে মঙ্গলবার দুপুরে ধর্ষনের শিকার ইউপি সদস্য মাহেলা খাতুন বাদী হয়ে ধর্ষক শাহ আলম ও তার স্ত্রী বিলকিসকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। মেডিকেল পরীক্ষার জন্য ভিকটিমকে হাসপাতালে পাঠানো হয়েছে, অভিযুক্ত আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top