দীর্ঘ এক ঘন্টার জ্যামে যাত্রী আটক বাঁশখালীর প্রধান সড়কে!

S M Ashraful Azom


শিব্বির আহমদ রানা, বাঁশখালী: ০৪.১২.২০১৬ রোজ রবিবার ৩টার দিকে বাঁশখালীর চাম্বল বাজারের উত্তরে প্রধান সড়ক সংলগ্ন ব্রীজের পাশে বাঁশখালী সড়ক হয়ে নতুন বিদ্যুৎ সংযোগের কাজ চালাকালীন সময়ে বৈদ্যুতিক খুটি স্থাপন করার সময় খুটিটি প্রধান সড়কের উপর হেলে পড়লে তৎক্ষণাৎ গাড়ী পারাপারে ব্যাঘাত ঘটে। এতে দীর্ঘ ১ঘন্টার জ্যামে জিম্মি যাত্রী সাধারণ থেকে শুরু করে পথচারী সহ সকলেই। যানযটটি শেখেরখীল রাস্তার মাথা থেকে চাম্বল সিকদার দোকান পর্যন্ত ছিলো। এমনিতেই প্রশাসনের কোন নিয়মনীতি না থাকায় বাঁশখালী প্রধান সড়কের চাম্বল বাজার সিএনজির স্টেশনে পরিণত হয়েছে। এলোপাথারী গাড়ী পার্কিং,  রাস্তার পাশে ভাসমান দোকন গুলোর কারণেই সড়কটিতে নিত্য জ্যাম লেগেই থাকে। এই জ্যামের কবলে পড়ে রাস্তার মধ্যে আটকে থাকতে হয় দীর্ঘ ১৫-২০ মিনিট। নিত্য এই জ্যামের অাশু পদক্ষেপ গ্রহণের দিকে নেই কতৃপক্ষের নজর। বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাঁশখালীতে নতুন  বিদ্যুৎ সংযোগে কাজ চলতেছে প্রধান সড়ক হয়ে। ঘটনা স্থলে গিয়ে জানা যায় তাদের অসতর্কতা মূলক ভাবে কাজ করার ফলে বৈদ্যুতিক খুটি (ফিলার) টি প্রধান সড়কে হেলে পড়লে দীর্ঘ ১ঘন্টার জ্যামে আটকা থাকে বাঁশখালী প্রধান সড়ক।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top