ডেসটিনির নিঃশর্ত মুক্তির দাবিতে রায়পুর থানা ডিএসএমএফ গ্রীন এর সাপ্তাহিক আলোচনা সভা অনুষ্ঠিত।

S M Ashraful Azom
এইচ এ রিয়াজ, রায়পুর: ০৩ ডিসেম্বর ২০১৬ খ্রিষ্টাব্দ রোজ শনিবার দুপুর ২:৩০ মিনিটের সময় ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন রায়পুর থানার উদ্যোগে ডেসটিনির সকল সমস্যা সমাধানের দাবিতে ৫৯তম সাপ্তাহিক আলোচনা সভা রায়পুর ডিএসএমএফ (গ্রীন) অফিসে অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন  ডিএসএমএফ গ্রীন কুমিল্লা বিভাগীয় সদস্য জনাব নুর হোসেন মিলন । বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ডিএসএমএফ গ্রীন কুমিল্লা বিভাগীয় সদস্য মো: শাহজাহান পিএসডি,এবং হেলাল উদ্দিন পিএসডি।
উক্ত সভায় বক্তাগন অবিলম্বে ডেসটিনির এমডি এবং চেয়ারম্যান কে মুক্তি দিয়ে ডেসটিনির সকল সমস্যা সমাধান করে ব্যবসায়ীক কার্যক্রম চালু করে দিতে সরকারের কাছে জোর দাবি জানান। তারা বলেন আমরা ডেসটিনিতে বিনিয়োগ করেছি কর্মসংস্থানের জন্য। আমরা বিনিয়োগ ফেরত চাই না। আমরা ডেসটিনিতে কাজ করতে চাই।
আমাদের বিনিয়োগ ডেসটিনি তথা এর এমডি চেয়ারম্যান এর কাছে নিরাপদ আছে।
রায়পুর ডিএসএমএফ সভাপতি জনাব ইমরান হোসেন ভূঁইয়ার সমাপনি বক্তব্য মাধ্যমে সভা সমাপ্তি হয়।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top