জয়র্ধন পাল, চট্টগ্রাম: ০৩-১২-২০১৬ রোজ শনিবার সন্ধ্যা: ০৬:৩০ মিনিট চট্টগ্রাম ডেসটিনির বিভাগীয় অফিস আগ্রাবাদ সিংগাপুর মার্কেটে ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম- গ্রীন এর উদ্দ্যেগে ডেসটিনি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও এমডি ড: মো: রফিকুল আমিনের নির্শত মুক্তির লক্ষ্যে চট্টগ্রাম মহানগর কমিটির সাপ্তাহিক ০৩ তম আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বিভাগীয় ডিএসএমএফ গ্রীন বিভাগীয় সদস্য ও সম্পদ রক্ষনাবেক্ষন কমিটি সদস্য শামশুদ্দিন আহমেদ অনুষ্ঠানটি সঞ্চালন করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, হাফেজ মো: শাখাওয়াত হোসেন মামুন, কেন্দ্রীয় সেন্ট্রাল মেম্বার, ডিএসএমএফ গ্রীন।
চট্টগ্রাম বিভাগীয় ডিএসএমএফ গ্রীন বিভাগীয় সদস্য ও সম্পদ রক্ষনাবেক্ষন কমিটি সদস্য শামশুদ্দিন আহমেদ অনুষ্ঠানটি সঞ্চালন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, চট্টগ্রাম ডিএসএমএফ গ্রীন বিভাগীয় যুগ্ন আহবায়ক হারুন উর রশিদ (পিএসডি), ডিএসএমএফ গ্রীন সমন্বয় কমিটির যুগ্ন আহবায়ক রাজীব চক্রবর্তী, ডিএসএমএফ গ্রীন সমন্বয় কমিটি সদস্য সচিব লিটন দাশ এবং ডিএসএমএফ গ্রীন বিভাগীয় সদস্য আবু জাফর মিলন (পিএসডি)।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ডেসটিনির মুক্তির দাবিতে সারাদেশ ও বিদেশে আন্দোলন চলছে, আমাদের মহাগুরু ডেসটিনি-২০০০ লিঃ এর চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হোসাইন এবং এমডি ডঃ মোঃ রফিকুল আমিন কোন অন্যায় না করেও গত ৪.৫ বছর কারাগারে বন্ধী, আমাদের ৪৫ লাখ পরিবারকে মানবেতর কষ্টের জীবন পার করতে বাধ্য করেছে। আমাদের সকলের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ডেসটিনিকে মুক্ত করে আনবো। তিনি মহানগর কমিটি ও দায়ীত্ব প্রাপ্ত লিডারদের উদেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। সকলকে সততা শৃঙ্খলার সাথে কাজ করে ডেসটিনির মুক্তির আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানান। পরিশেষে দোয়া মাধ্যমে অনুষ্টান সমাপ্ত করেন।

