এবার ঠাকুরগাঁওয়ে মানববন্ধন-সমাবেশ হলো ‘সুলতান সুলেমান’ এর পক্ষে

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  দীপ্ত টিভিতে প্রচারিত বহুল আলোচিত ‘সুলতান সুলেমান’ সিরিয়াল বন্ধের দাবিকে ষড়যন্ত্র উল্লেখ করে, তার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে দীপ্ত টিভি দর্শক ফোরাম। বুধবার সকাল ১০টায় ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
 
ঠাকুরগাঁও দীপ্ত টিভি দর্শক ফোরামের আহ্বায়ক রেজাউল হক সুমনের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি আবু তোবার মানিক, সিনিয়র সাংবাদিক মনসুর আলী, জিয়াউর রহমান বকুল, দর্শক ফোরামের সদস্য আব্দুল সালাম, আকাশ, রিফা সোহেলী, রিভা, মানিকা রাণী প্রমুখ।
 
উপস্থিত বক্তারা বলেন, দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে সেখানে সুস্থধারার বিনোদনমূলক অনুষ্ঠান বন্ধ করে দিয়ে অসুস্থ, অপসংস্কৃতির নাটক, সিরিয়াল প্রচারিত হলে দেশের মানুষ তা মেনে নেবে না।
 
দেশে স্টার জলসাসহ বিদেশি বিভিন্ন চ্যানেলের অপসংস্কৃতির অনুষ্ঠানের কারণে আমাদের মা-বোনেরা আজ ঝুঁকিতে। অন্যদিকে, দেশের অর্থ বিদেশে চলে যাচ্ছে।
 
তাই দীপ্ত টিভির প্রচারিত সুলতান সুলেমান বন্ধের ইস্যু বাদ দিয়ে দেশীয় টিভিতে সুস্থধারার বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারের জন্য সমাবেশ থেকে তথ্য মন্ত্রণালয়সহ সরকারের কাছে দাবি জানানো হয়েছে।
 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top