শুরু হলো ৬দিন ব্যাপী ডিজিটাল আইসিটি মেলা

Unknown
সেবা ডেস্ক:  Cyber Security: 'The only way to Fly' শ্লোগানকে সামনে রেখে রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান) শুরু হলো ৬দিন ব্যাপী ডিজিটাল আইসিটি মেলা। ৮ম বারের মতো ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৬ (উইন্টার) নামের এ মেলা বৃহস্পতিবার শুরু হয়েছে এবং চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। 
কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতি আয়োজিত এবারের মেলায় সাড়ে ৬শতাধিক প্রতিষ্ঠান সর্বশেষ প্রযুক্তির কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরাসহ তথ্যপ্রযুক্তির সর্বশেষ নানা পণ্য প্রদর্শন ও বিক্রি করবে। বাড়তি আয়োজনের পাশাপাশি থাকবে প্রযুক্তি পণ্যের উপর বিশেষ ছাড় ও উপহার।
আজ (বৃহস্পতিবার) আইসিটি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী জনাব তোফায়েল আহমেদ এমপি।
অনুষ্ঠানে জানানো হয়, মেলায় বাংলাদেশের শীর্ষ আইসিটি পণ্য আমদানীকারক ও ব্যবসায়ীরা বিশ্বের মানসম্পন্ন ব্র্যান্ডের আধুনিক প্রযুক্তি প্রদর্শন করবে। মেলা উপলক্ষে এবার বিশেষ আয়োজন হিসেবে রয়েছে- প্রযুক্তি পণ্যের উপর আকর্ষণীয় মূল্য ছাড় ও উপহার সামগ্রী, রয়েছে রাফেল -ড্র এর মাধ্যমে আকর্ষণীয় পুরষ্কার, রক্তদান কর্মসূচী, এন্ট্রিপাশের সাথে ফ্রি মুভি দেখার সুব্যবস্থা, ফ্রি ইন্টারনেট, ওয়াই-ফাই,  গেমিং  জোন, ফটোগ্রাফি ও সেলফি প্রতিযোগিতা, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সিকিউরিটি সিস্টেম ও আধুনিক প্রযুক্তি পণ্যের প্রদর্শনী সহ নানা আয়োজন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top