জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 
 
বৃহস্পতিবার বিকেলে জবি রেজিস্ট্রার অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়। 
 
বিজ্ঞপিতে বলা হয় গত চার সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের সামনে আইন বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী নূর-ই-আলমকে মারধর করেন বিভিন্ন বিভাগের কয়েক শিক্ষার্থী। ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের নিকট অভিযোগ করেন। প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিভিন্ন বিভাগের পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে জবি প্রশাসন। 
 
বহিষ্কৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের নবম ব্যাচের পদার্থবিজ্ঞান বিভাগের মো. আব্দুল্লাহ আল মামুন, একাদশ ব্যাচের ম্যানেজমেন্ট বিভাগের সজিব শেখ, সমাজবিজ্ঞান বিভাগের রাজিব বিশ্বাস, অর্থনীতি বিভাগের তরিকুল ইসলাম ও পদার্থবিজ্ঞান বিভাগের সৈয়দ শাহরুখ আলম শোভন।
 
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top