সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১৫ জন

Unknown
সেবা ডেস্ক:  সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। নিহত আব্দুল করিম উল্লাপাড়া থানার পাগলা বোয়ালিয়া গ্রামের মহির উদ্দিনের ছেলে।  
 
উল্লপাড়া থানার ওসি দেওয়ান কৌওশিক আহমেদ জানান, সোমবার দুপুরে পাটের বস্তা ব্যবসায়ী আব্দুল করিম বাড়ি থেকে সাইকেলে করে উল্লাপাড়া বাজারের  দিকে যাচ্ছিলেন। ওই সময় বোয়ালিয়া বাজার এলাকাতে  পাবনাগামী একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। 
 
একই সময়ে অপর ঘটনায় হাটিকুমরুল গোলচত্বর থেকে টাঙ্গাইলগামী একটি বড়যাত্রীবাহী বাস বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কাসেম মোড় পৌঁছলে আরেকটি বাসকে ওভারটেকিং করতে গেলে খাদে পড়ে যায়। এতে বর-কনেসহ ১৫ জন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top