চট্টগ্রাম ডিএসএমএফ গ্রীন পাহাড়তলী থানায় ৭২ তম সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠিত।

Unknown
জয়র্ধন পাল, চট্রগ্রাম: ডেসটিনির এমডি চেয়ারম্যান মুক্তির মাধ্যমে ফিরে পাবে ৪৫ লাখ পরিবারের মুখের হাসি এই দাবি জানান ডেসটিনির বিনিয়োগকারীরা, অাজ ০৪.১২.২০১৬ রোজ রবিবার বিকাল ০৪:০০ ঘটিকার সময় চট্টগ্রাম পাহাড়তলী থানা ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম (গ্রীন) উদ্যোগে চট্রগ্রাম পাহাড়তলী থানাতে ডেসটিনি ক্রয়কৃত নিজস্ব জায়গাতে ৭২তম সাপ্তাহিক আলোচনা সভা  অনুষ্ঠিত হয়। 

আহমেদ মানচুরের এর সঞ্চালনে এবং পাহাড়তলী থানার আহবায়ক সিদ্দিক আহমেদ এর সভাপতিতে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাফেজ মো. শাখাওয়াত হোসেন মামুন, কেন্দ্রীয় সেন্ট্রাল মেম্বার, ডিএসএমএফ গ্রীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিএসএমএফ গ্রীন সমন্বয় কমিটির যুগ্ন আহবায়ক রাজীব চক্রবর্তী, ডিএসএমএফ গ্রীন সমন্বয় কমিটি সদস্য সচিব লিটন দাশ, ডিএসএমএফ গ্রীন বিভাগীয় সদস্য আবু জাফর মিলন (পিএসডি), ডিএসএমএফ গ্রীন বিভাগীয় সদস্য জয়র্ধন পাল (মিডিয়া) এবং ডিএসএমএফ গ্রীন বিভাগীয় সদস্য মো. সেলিম ও সন্জিব চক্রবর্তী।

অতিথিদের বক্তব্যে বলেন- যত বাধা আসুক এগিয়ে যাবো, ডেসটিনিকে মুক্তি করে আনবো। ডেসটিনি এমডি ড.মো. রফিকুল আমিন এবং চেয়ারম্যান আলহাজ্ব মো.হোসাইন স্যারের মুক্তি মাধ্যমে ডেসটিনি পরিবারের কষ্ট ও মানবেতর জীবন থেকে মুক্তি পাবে। ডেসটিনি কার্যক্ষম চালু সহ সকল সমস্যা সমাধানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই, আমরা কোন অন্যায় করিনি, আমরা হুলুদ মিডিয়ার শিকার, আমাদের কোন গ্রাহক ও বিনিয়োগকারী কোন অভিযোগ করেনি, আমাদের টাকা মেয়াদ শেষ না হওয়ার আগে ফেরত চাই না, আমরা ডেসটিনিতে কাজ করতে চাই। সবাই নিজ নিজ জায়গা থেকে ডেসটিনি মুক্তির আন্দোলনকে আরো বেগবান করার জন্য বলেন, আমরা এমডি ও চেয়ারম্যান স্যারদের মুক্ত করে না আনা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। সবাইকে ধর্য্য ধরে কাজ করার জন্য অনুরোধ জানান।   উক্ত আলোচনা সভাতে পাহাড়তলী থানা কমিটি, সদস্য, ডেসটিনির বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক বৃন্দরা উপস্থিত ছিলেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top