ডেভিড জন ক্যাপেলের কাছে রুমানাদের ব্যর্থতার কারণ জানতে চেয়েছে বিসিবি

Unknown
সেবা ডেস্ক:  ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে নারী এশিয়া কাপ ক্রিকেট খেলতে গিয়েছি বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। চার ম্যাচের দুটিতে হারার পর টাইগ্রেসদের ফাইনাল খেলার স্বপ্ন ফিকে হয়ে গেছে। তাই ব্যাংককের এআইটি মাঠে আজ শ্রীলঙ্কার বিপক্ষে পঞ্চম ম্যাচটি গুরুত্বহীন হয়ে পড়েছে।
 
রুমানা আহমেদের নেতৃত্বাধীন দলটার এমন নতজানু পারফরম্যান্স ভাবনায় ফেলেছে বিসিবিকেও। দলের কোচ ডেভিড জন ক্যাপেলের কাছে এই পারফরম্যান্সের কারণ জানতে চেয়েছে বিসিবি। গতকাল বিসিবির উইমেন্স উইংয়ের চেয়ারম্যান এমএ আউয়াল চৌধুরী এ তথ্য জানিয়েছেন। দেশ ছাড়ার আগে নতুন কোচ ও নতুন অধিনায়ক দলের ব্যাটিংয়ে উন্নতি আনার আশাবাদ জানিয়েছিলেন। কিন্তু টুর্নামেন্টে খেলতে নেমে ব্যাটিং ব্যর্থতার কারণে দুই ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার লজ্জা পেয়েছে বাংলাদেশ। কক্সবাজার ও ঢাকায় ক্যাম্পে ব্যাটিং নিয়ে করা কাজের প্রতিফলন নেই আয়েশা-সালমাদের ব্যাটে।
 
প্রথম ম্যাচে ভারতের কাছে ৫৪ রানে অলআউট হয় রুমানার দল। দুর্বল থাইল্যান্ড ও নেপালের বিরুদ্ধে পরপর দুই ম্যাচ জিতেছিল দলটি। চতুর্থ ম্যাচেই আবার ব্যাটিং ধস লজ্জায় ফেলে বাংলাদেশকে। পাকিস্তানের কাছে ৪৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। দলের এমন পারফরম্যান্স বিষয়ে কোচ ক্যাপেলের কাছে ব্যাখ্যা চেয়েছে বিসিবি। এমএ আউয়াল চৌধুরী বলেছেন, ‘কোচের কাছে নির্বাচকের মাধ্যমে জানতে চেয়েছি, কেন এমন হলো, কেন ভালো হচ্ছে না? আমি নির্বাচকের সঙ্গে কথা বলেছি। বলেছি কোচ যেন সিইও ও আমাকে মেইল করে।’
 
থাইল্যান্ডে যাওয়ার আগে ভারতকেও হারানোর আশাবাদ জানিয়েছিল বাংলাদেশ। বিসিবির উইমেন্স উইংয়ের চেয়ারম্যান বলেন, 'কোচের একটা আশাবাদ ছিল আর কি, দলটা দেখে। সবকিছু আমরা কোচের উপরই ছেড়ে দিয়েছিলাম। খুব ভালো অভিজ্ঞ কোচ উনি। তার আশা সিনিয়র, নতুন মেয়েরা মিলে ভালো করবে। কিন্তু আমি তো দেখছি না খুব একটা ভালো রেজাল্ট হচ্ছে। কোচও হতাশ। পাকিস্তান সফরে তো আরও ভালো খেলছিল। এখন কিভাবে, কি হচ্ছে? কেন ব্যাটিং বিপর্যয় হচ্ছে এত বেশি? সবই আমরা জানতে চেয়েছি।'
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top