বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে ভূমিকা রাখছে খেলাধূলা: এইচ টি ইমাম

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য ফুটবলকে সমুন্নত রাখতে দেশের সকল এলাকায় ফুটবল খেলাকে আরো জনপ্রিয় করে তুলতে হবে। ফুটবল এখন শুধু আনন্দ ও বিনোদনের মাধ্যম নয়, দেশকে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে এই খেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। 
শুক্রবার উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এইচ টি ইমাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেন, ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট দলকে অস্ট্রেলিয়া ক্রিকেট দল ভয় পায়। জঙ্গিবাদের অজুহাতে অস্ট্রেলিয়া দল বাংলাদেশে আসেনি। অস্ট্রেলিয়ার বাংলাদেশে না আসার প্রকৃত কারণ দেশোবাসীর কাছে অত্যন্ত স্পষ্ট।
ক্রীড়া প্রতিমন্ত্রী উল্লাপাড়ায় একটি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে তিনি সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। 
অনুষ্ঠানে পাবনা ও সিরাজগঞ্জের সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, সংসদ সদস্য তানভীর ইমাম প্রমুখ বক্তব্য রাখেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top