সৌদি আরবের জোজানে ৩০ হুতি অনুপ্রবেশকারী নিহত

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  জোজানের হারাত এলাকার কাছে সৌদি সশস্ত্র বাহিনী অতর্কিতে হামলা চালিয়ে অন্তত ৩০ হুতি অনুপ্রবেশকারীকে হত্যা করেছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে।
 
হুতি মিলিশিয়ারা সীমান্তের একটি চেকপয়েন্ট দিকে অনুপ্রবেশের চেষ্টা করছিল। তাদের সঙ্গে থেরমাল-ইমেজিং ক্যামেরা ও নাইট ভিশন বাইনোকুলার ছিল। 
 
সেনা সূত্রে বলা হয়েছে, রয়েল ল্যান্ড ফোর্সেস-এর কমান্ডোরা হুতিদের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ স্থাপনা ধ্বংস করতে সক্ষম হয়েছে। এটি ইরানি অস্ত্র মজুদের জন্য ব্যবহৃত হতো।
 
এদিকে, সৌদি কামান ও এ্যাপাচি হেলিকপ্টার সৌদি সীমান্তবর্তী স্থানে নিয়ে যাওয়ার সময় বেশ কিছু যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জামাদি ধ্বংস করেছে।
এদিকে বুধবার হাজ্জাহ্ অঞ্চলের মিদী সীমান্তে সৌদি কামান ও অ্যাপাচি হেলিকপ্টারের হামলা অস্ত্র গুদাম ও জঙ্গিদের বহনে ব্যবহৃত যানবাহন ধ্বংস করা হয়েছে।
 
বেশ কয়েকজন জঙ্গি এ সময় পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ফিল্ড গান, মিসাইল লঞ্চার, অস্ত্র ও গুলি জব্দ করা হয়। বাসস
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top