কুড়িগ্রামে পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারীলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu
ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি ঃ  বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী লীগ রেজি নং- বি ১৮৮৭ (সিবিএ) জাতীয় শ্রমিক লীগের অন্তভুক্ত কুড়িগ্রাম ইউনিট পাউবো কর্তৃক আয়োজিত এক কর্মী সমাবেশ অনুষ্টিত হয়েছে।

 রংপুর অঞ্চলের নির্দেশে গত ৭ ডিসেম্বর সকাল থেকে দিন ভার কলোনিস্থ হল রুমে এই সমাবেশ অনুষ্টিত।

 কুড়িগ্রাম ইউনিটের সভাপতি মোঃ নূরুল আমিনের সভপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির (সিবিএ) সভাপতি মোঃ আব্দুল মজিদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন রংপুর আঞ্চলিক কমিটির সভাপতি শ্রী কাশিনাথ বর্মণ।

 বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম জাতীয় শ্রমিক লীগের আহবায়ক অসীম কুমার সরকার, যুগ্ম আহবায়ক শ্রমিক নেতা নূর আমিন মিলন, মোঃ মাজেদ আলী, আব্দুল খালেক, মোঃ জমশেদ আলী,

 মোঃ হাবিবুর রহমান, পাউবো কুড়িগ্রাম ইউনিটের যুগ্ম সাধারন সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগের সদস্য মোঃ নূর ইসলাম প্রমূখ।

 সামাবেশ পরিচালনা করেন কুড়িগ্রাম পাউবো ইউনিটের সাধারন সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগ কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব শ্রমিক কর্মচারীর নেতা মোঃ মোস্তাফিজার রহমান।

 প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি বলেন, পানি উন্নয়ন বোর্ডের জনবল কাঠামোতে সৃজিত ৩য় ও ৪র্থ পদ সমূহের অবনমিত বেতন গ্রেড বাতিল, গাড়ি চালকদের ওভার টাইম বর্তমানে প্রাপ্ত হারে বহাল রেখে চাকুরী চ্যূত কর্মচারীদের পূর্ণ বহাল করতে হবে।

এ ছাড়াও তিনি পেনশন ও আনুতোষিক প্রয়োজনীয় তহবিল সাড়করণ, প্রবিধানমালা ২০১৩ এর সকল অসঙ্গতি দুরীকরন সহ ৩৬ দফা দাবী আদায়ের জন্য দলমত নির্বিশেষে সকল শ্রমিক কর্মচারীদের এই অন্দোলনে একত্বতার আহবান জানান।

 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top