দীপিকা পাদুকন হতে 'ব্রেক' নিচ্ছেন রণবীর সিং!

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  তাদের সম্পর্কটা দীর্ঘদিনের। শিগগিরই বিয়ে করছেন বলেও গুঞ্জন আছে। মাঝে অবশ্য ব্রেকআপের কথা শোনা গেলেও এখনো যে একই সুতোয় বাঁধা রয়েছেন তারা, তা আম্বানিদের পার্টিতে তাদের হাত ধরাধরি করে যাওয়া দেখেই জানেন সবাই। তবে আর এভাবে প্রকাশ্যে দেখা যাবে না দীপিকা পাডুকোণ ও রণবীর সিংকে।
 
না, এটা সাময়িক ছুটি। তবে নিজেদের ইচ্ছায় নয়। পরিচালক সঞ্জয় লীলা বনশালীর নির্দেশেই দীপিকার কাছ থেকে কিছু দিনের জন্য ছুটি নিয়েছেন রণবীর।
 
ডেক্কান ক্রনিক্যাল-এর খবর, 'পদ্মাবতী'-র শুটিং শুরু হয়েছে। সঞ্জয় লীলা বনশালীর নির্দেশ, জনসমক্ষে এখন বের হওয়া চলবে না রণবীরের। বলিউডের 'বাজিরা'ও এক কথায় রাজিও হয়েছেন তাতে। ফলে এখন বেশ কিছুদিন রণবীরকে প্রকাশ্যে হইহই করতে দেখা যাবে না, দীপিকার হাত ধরে ছবি তোলাও একদম বন্ধ।
 
কিছুদিন আগে গুঞ্জন উঠে, দীপিকা-রণবীরের ব্রেকআপ হয়ে গেছে। সে খবর উড়িয়ে একসঙ্গে প্রকাশ্যে আসেন দুজনে, একসঙ্গেই দুবাই যান ম্যান অ্যান্ড ওম্যান অফ দ্য ইয়ার পুরস্কার নিতে।
 
অবশ্য ঘরবন্দি রণবীর ‘পদ্মাবতী’-র জন্য প্রস্তুতি নিতে ত্রুটি করছেন না। ইতিহাস বই ঘেঁটে আলাউদ্দিন খলজির নারীলোলুপ চরিত্র বোঝার চেষ্টা করছেন। একইসঙ্গে অন্যান্য বই পড়ে বুঝতে চাইছেন, হিটলারসহ অন্যান্য একনায়কদের আচরণ কেমন ছিল।
 
'পদ্মাবতী'-তে রণবীর আলাউদ্দিনের ভূমিকায় রয়েছেন, দীপিকা রানি পদ্মিনীর চরিত্রে। আর শাহিদ কাপুর অভিনয় করবেন পদ্মিনীর স্বামী রাজা রতন রাওয়াল সিংহের চরিত্র।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top