তুচ্চ ঘটনাকে কেন্দ্র করে বাঁশখালীতে যুবক খুন!

S M Ashraful Azom
তুচ্চ ঘটনাকে কেন্দ্র করে বাঁশখালীতে যুবক খুন!
ছুরিকাঘাতে নিহত যুবক আবু খান
বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের পশ্চিম গুনাগরী জহুজ পাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবকের হাতে যুবক খুনের ঘটনা ঘটেছে। 

৭ আগষ্ট মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় সংঘটিত ঘটনায় ছুরিকাঘাতে নিহত হয় ওই এলাকার মোজাফ্ফর আহমদের পুত্র আবু খান (২১)। এদিকে ছুরিকাঘাতে যুবক খুনের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে বাঁশখালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান, গুনাগরী পুলিশ ফাঁড়ি ইনচার্জ (ওসি তদন্ত) আতাউল হক চৌধুরী।


স্থানীয় সূত্র জানা যায়, পশ্চিম গুনাগরী জহুজ পাড়া এলাকার মুন্সি মিয়ার পুত্র মো. আক্কাছের সাথে নিহত আবু হেনার বাগানের পেয়ারা পাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আক্কাসের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে আবু আহমদকে। ঘটনার খবর পেয়ে পরবর্তীতে আশপাশের লোকজন এগিয়ে আসলে আক্কাস দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

এলাকাবাসী ছুরিকাঘাতে গুরুতর জখমপ্রাপ্ত আবু আহমদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে (চমেক) প্রেরণ করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যুর খবর পাওয়া যায় । এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়।



বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান