বকশীগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ

S M Ashraful Azom
বকশীগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ


বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে অসহায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

রোববার ৫ আগস্ট দুপুরে উপজেলার নিলক্ষিয়া সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ৬৮ জন শিক্ষার্থীর মাঝে ১৩ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসান সিদ্দিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিনহাজ উদ্দিন , সমাজসেবক হামিদুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক একেএম হামিদুল্লাহ , নিলক্ষিয়া সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালক সাইফুল ইসলাম লেবু, প্রধান শিক্ষক আবদুল মমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক শিক্ষিকা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান