নন্দীগ্রামে জাসদের নির্বাচনী জনসভা সফল করতে মোটর সাইকেল শোভাযাত্রা

S M Ashraful Azom
নন্দীগ্রামে জাসদের নির্বাচনী জনসভা সফল করতে মোটর সাইকেল শোভাযাত্রা

নন্দীগ্রাম প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের নির্বাচনী জনসভা সফল করতে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা বের হয়।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় জাসদের বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জাসদের সভাপতি কামরুজ্জামান কামরুল, সাধারন সম্পাদক মাহবুবর রহমান রুস্তম, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক শাহীন, জাসদ নেতা নূরুল ইসলাম শেফা, নান্টু মিয়া প্রমূখ।

জানা গেছে, আগামী ২৮ অক্টোবর (রোববার) বিকেল ৩টায় মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে জাসদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন, কেন্দ্রীয় জাসদের সহ-সভাপতি ও জেলা কমিটির সভাপতি একেএম রেজাউল করিম তানসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় জাসদের সাধারন সম্পাদক শিরীন আখতার এমপি ও যুগ্ম-সাধারন সম্পাদক নাদের চৌধুরী বক্তব্য রাখবেন।


⇘সংবাদদাতা: নন্দীগ্রাম প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান