তাড়াশে ছেলের আঘাতে বাবা খুন

S M Ashraful Azom
তাড়াশে ছেলের আঘাতে বাবা খুন

তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে পিতার ছেলের লাঠির আঘাতে ওসমান আলী প্রামানিক (৭০) নামে বাবার মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, একমাত্র ছেলে ফারুকের সাথে ওসমান প্রামানিকের মাঝে মধ্যেই ঝগড়া হতো। বৃহস্পতিবার সন্ধ্যায় দুজনের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়। এর এক পর্যায়ে মোটা একটি ভারি লাঠি দিয়ে ওসমান প্রামানিকের মাথায় আঘাত করেন ফারুক। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

⇘সংবাদদাতা: তাড়াশ প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান