ইসলামপুরে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সাথে আ’লীগ এমপির মতবিনিময়

S M Ashraful Azom
ইসলামপুরে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সাথে আ’লীগ এমপির মতবিনিময়


লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর: জামালপুরের ইসলামপুরে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল।

তিনি বর্তমান সরকার স্বাস্থ্য খাতে নজির স্থাপন করেছেন। স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে সকলকে আবারো নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।

জানাগেছে, ইসলামপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ আয়োজনে কমপ্লেক্স ভবনে শনিবার বিকালে এই মতবিনিময় সভা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা একেএম শহিদুর রহমানের সভাপতিত্ব করেন।

এতে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামান আব নাসের চৌধুরী চার্লেস,যুগ্ম সাধারণ সম্পাদক নাসের বাবুল, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও কাউন্সিলর অংকন কর্মকার, জামালপুর জেলা পরিষদের সদস্য আফরোজা আজাদ তানিয়া, ডাঃ মাইনুল হক প্রমূখ বক্তব্য রাখেন। 

এ সময় কাউন্সিলর মোহন মিয়া,উপজেলা সিএইচসিপি,স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

  1. জামালপুরের ইসলামপুরে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল।

    উত্তরমুছুন
  2. নেতা তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে।

    উত্তরমুছুন
একটি মন্তব্য পোস্ট করুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান