অব্যহতি দেওয়া হলো বকশীগঞ্জ বিএনপি’র দুই ইউনিয়ন নেতাকে

S M Ashraful Azom
0
অব্যহতি দেওয়া হলো বকশীগঞ্জ বিএনপি’র দুই ইউনিয়ন নেতাকে

সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ও বগারচর ইউনিয়ন বিএনপির দুই নেতাকে তাদের দায়িত্ব থেকে অব্যহতি দিয়েছে বকশীগঞ্জ উপজেলা বিএনপি।

গত ১৭ নভেম্বর শনিবার বকশীগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির বিশেষ সভায় তাদের অব্যহতি দেওয়া হলেও আজ ১৯ নভেম্বর সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল কাইয়ুম।

অব্যাহতি প্রাপ্ত বিএনপির নেতারা হলেন, বগারচর ইউনিয়ন বিএনপির সভাপতি সফি আলম ও মেরুরচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম পোলক।

জানা যায়, দায়িত্ব থেকে অব্যহতি প্রাপ্তদের বিরুদ্ধে দলের শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত ও দলের ভাবমুর্তি নষ্ট করার সুনির্দিষ্ট অভিযোগ এনে একটি রেজুলেশন অনুমোদন করে।

ঐ রেজুলেশনে বর্তমানে দলের কার্যক্রম পরিচালনার লক্ষে বগারচর ইউনিয়নে সহ সভাপতি মোশারফ হোসেন মাস্টার ও মেরুরচর ইউনিয়নে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ কে দায়িত্ব দেওয়া হয়।

তাদের অব্যহতির বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল কাইয়ুম নিশ্চিত করে জানান, দলের শৃঙ্খলা পন্থিদের দলে কোন জায়গা নেই। দলের আরও কিছু নেতাকর্মির কর্মকান্ড পর্যবেক্ষন করা হচ্ছে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top