অবশেষে বাবা’র হাতে আঘাত পাওয়া শিশুটি মারা গেল

S M Ashraful Azom
0
অবশেষে বাবা’র হাতে আঘাত পাওয়া শিশুটি মারা গেল

জামালপুর সংবাদদাতা ॥ জামালপুরের বহুল আলোচিত নির্যাতিত সেই শিশুটি অবশেষে সবাইকে কাঁদিয়ে চির বিদায় নিল। আজ ১৯ নভেম্বর সোমবার জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যুর খবর পরিবেশ ভারি করে তোলে।

জানা গেছে, সদর উপজেলার কুলুরচরে লাবলু মিয়ার স্ত্রী রাহেল বেগম কন্যা শিশুর জন্ম দেন। শিশুর নামও রাখা হয় নি। স্বজনরা জানিয়েছেন-পারিবারিক কলহের জের ধরে পিতা লাবলু মিয়া কন্যা শিশুকে মাটিতে আছাড় দেয়। স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় শিশুকে জামালপুর হাসপাতালে ভর্তি করলেও শেষ রক্ষা হলো না। এ ব্যাপারে জামালপুর সদর থানায় মামলা হয়েছে।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top