বাঁশখালীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ ২ যুবক আটক

S M Ashraful Azom
0
বাঁশখালীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ ২ যুবক আটক

বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের দক্ষিণ সরল গ্রামে থানা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে।

১৯ নভেম্বর সোমবার বিকাল ৫ টার দিকে ওসি কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ওই এলাকার মোঃ আলীর পুত্র মোঃ কায়সার (২৬) ও মোঃ হারুনের পুত্র মোঃ হোসেন (২২) কে একটি দেশীয় বন্দুক ও এক রাউন্ড কার্তুজসহ আটক করে।

আটককৃতদের বিরুদ্ধে বাঁশখালী থানা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হচ্ছে বলেও জানান তিনি। 


⇘সংবাদদাতা: বাঁশখালী প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top