ইসলামপুরে উন্নয়ন ভাবনায় এমপি ফরিদুল হক খান দুলাল

S M Ashraful Azom
0
ইসলামপুরে উন্নয়ন ভাবনায় এমপি ফরিদুল হক খান দুলাল

লিয়াকত হোসাইন লায়ন॥ জামালপুরের ইসলামপুরে সন্ত্রাস,মাদক,বাল্য বিবাহ বিরোধ আন্দোলন এবং শিক্ষার মান উন্নয়নে মাধ্যমিক উন্নয়নের ভাবনা নিয়ে উলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষকদের সাথে মত বিনিময় সভা করেছেন এমপি ফরিদুল হক খান দুলাল।

এ সময় তিনি প্রধান অতিথি’র বক্তব্য রাখেন। তিনি বলেন- সন্ত্রাস মাদক বাল্য বিয়ে বন্ধে সকল শিক্ষকদের সহযোগীতা কামনা করেন। উন্নয়নের ধারা বাহিকতা অব্যহত রাখতে,ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে,আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে আবারো শেখ হাসিনাকে বাংলার মসনদে বসিয়ে দেশকে উন্নয়নের ধারা অব্যহত রাখতে শিক্ষকদের প্রতি সহযোগীতা কামনা করেন।

তিনি আরো বলেন-আপনাদের সহযোগীতায় সরকার প্রধানমন্ত্রীর আর্শিবাদে ইসলামপুরে কলেজে ১১টি বিষয়ে অনার্স ও ৪টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু করণ, শেখ হাসিনা ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি” উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় করণ, আইনশৃংঙ্খলা রক্ষায় দু’টি পুলিশ তদন্ত কেন্দ্র, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, বানভাসি মানুষের জন্য একাধিক ফ্লাড শেল্টার, নদী ভাঙ্গা ও ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্প, আবাসন, আদর্শ ও গুচ্ছ গ্রাম নির্মাণ করা হয়েছে।

এছাড়া ব্রহ্মপুত্র নদের উপর দু’টি বৃহৎ সেতু ছাড়াও উপজেলায় অসংখ্য ব্রিজ-কালভার্ট নির্মাণ, বিদ্যুত লাইন সংযোজন, যমুনা ও ব্রহ্মপুত্র নদের তীর সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ, গ্রামীন অবকাঠামো উন্নয়ন টিআর, কাবিখা ও কাবিটা গ্রামীন রাস্তাঘাট নির্মাণ কয়েক হাজার বেকার যুবক-যুবতীকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে চেষ্টা করেছি। আপনাদের সহযোগীতা পেলে এ ধারা অব্যহত থাকবে।

⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top