
দেওয়ানগঞ্জ প্রতিনিধি: এনএসভিসি কার্যক্রম সঠিক গতিতে ও সঠিক অভিমুখে পরিকল্পনা মোতাবেক পরিচালিত হচ্ছে কিনা তা পরিবীক্ষণ ও মূল্যায়ন করে বিভিন্ন দপ্তরের সমন্বয়ে প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা দেওয়ার উদ্দেশ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল ১৮ নভেম্বর দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘের এনএসভিসি কার্যক্রম পরিদর্শনে যান।
জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের দক্ষিণ বালুগ্রামে উন্নয়ন সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন নিউট্রিশন সেনসেটিভ ভ্যালু চেইনস্ ফর স্মল হোল্ডার ফার্মারস প্রকল্পের মাঠ পর্যায়ের চলমান গর্ভবতী ও প্রসূতী মায়েদের মাঝে পুষ্টিকর খাবার তৈরি প্রদর্শনী এবং বাড়ির আঙিনায় অনুপুষ্টি বাগান স্থাপন কার্যক্রমের যৌথ পরিবীক্ষণ ও মূল্যায়ন পরিদর্শন অনুষ্ঠিত হয় ।
পরিদর্শন অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকসানা আক্তার, উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি চিকিৎসক সাব্বির আহম্মেদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পক্ষ থেকে কৃষি বিশেষজ্ঞ সুনীল কুমার মৃধা, পুষ্টি বিশেষজ্ঞ তাওফিকুল ইসলাম, পরিবীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রমের ব্যবস্থাপক অর্নব কোশাল মিস্ত্রী, উন্নয়ন সংঘের পরিচালক (অর্থ ও প্রশাসন) মো. জিয়াউর রহমান, এসডিসি মো. শরিফ উদ্দিন প্রমুখ।
এনএসভিসি প্রকল্পের প্রতিটি কার্যক্রম দেখে প্রতিনিধি দলের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন বলে উন্নয়ন সংঘ সূত্র জানায়।
⇘সংবাদদাতা: দেওয়ানগঞ্জ প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।