
মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে মাদক ও যৌন নিপীড়ন বিরোধী মানবকবন্ধন ও সমাবেশ উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত হয়।
সোমবার সামাজিক সংগঠন অভয়ারণ্য এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। এ কর্মসূচিতে ব্লাড ফাউন্ডেশন, বাঁধনহারা, বাংলাদেশ মানবাধিকার কমিশন, ধনবাড়ী প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
মাদক ও যৌন নিপীড়ন বিরোধী এ মানববন্ধন কর্মসূচিতে ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ, উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বদিউল আলম মঞ্জু, সহ-সভাপতি হারুনার রশিদ হিরা, প্রেসক্লাব সম্পাদক আনছার আলী, পৌর জাপার সভাপতি আশরাফুজ্জামান প্রমূখ সংহতি প্রকাশ করেন।
মানববন্ধন ও সমাবেশে মাদক ও যৌন নির্যাতনমুক্ত আলোকিত ধনবাড়ী উপজেলা গড়ে তুলার লক্ষে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ, ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল, বাংলাদেশ মানবাধিকার কমিশন ধনবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক জীবন মাহমুদ শক্তি, পৌর শাখার সাধারণ সম্পাদক অপু ভদ্র, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন কালু, আয়োজক সংগঠন অভয়ারণ্যের সভাপতি আল-আমিন, বাঁধনহারার সভাপতি সাগর আহম্মেদ প্রমূখ।
উল্লেখ্য, সম্প্রতি ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয়ের জনৈক এসএসসি পরিক্ষার্থী স্কুল ছাত্রীকে ধনবাড়ী লিচু বাগান ছাত্রবাসে নিয়ে ১১ বখাটের গণধর্ষণসহ ধনবাড়ীতে একাধিক স্কুল ছাত্রী ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার মত ঘটে যাওয়া যৌন নিপীড়নমূলক কর্মকান্ডের বিরোদ্ধে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
⇘সংবাদদাতা: মধুপুর প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।