টাঙ্গাইলে অটিস্টিক ক্রীড়া উৎসব পালন

S M Ashraful Azom
0
টাঙ্গাইলে অটিস্টিক ক্রীড়া উৎসব পালন
আরিফ উর রহমান টগর, টাঙ্গাইল: টাঙ্গাইলে অটিস্টিক ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে মঙ্গলবার সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে এ উৎসবের আয়োজন করা হয়। ক্রীড়া পরিদপ্তরের অধিনে থাকা টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিস এর বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এই ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়।

বালক এবং বালিকাদের ৬ টি ইভেন্টে টাঙ্গাইল বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ৪০ জন ছাত্র ছাত্রী অংশ গ্রহণ করে। এতে দৌড়, বল নিক্ষেপ, হাটা প্রতিযোগিতায় অংশ নেয় তারা। এছাড়া উৎসবে সবার জন্য উন্মুক্ত ছিলো যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা।

উৎসবমুখর আয়োজন শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি টাঙ্গাইল জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম বিজয়ীদের পুরষ্কার তুলে দেন। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মইনুল হোসেন (লিন্টু)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা আক্তার।

এছাড়াও এ উৎসবের সার্বিক আয়োজনে ছিলেন টাঙ্গাইল জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন সবুজ।

⇘সংবাদদাতা: আরিফ উর রহমান টগর

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top