ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় শিক্ষা উপবৃত্তি পাচ্ছে ২ শত ৬৯ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের । বাংলাদেশ সরকারের সমাজ সেবা বিভাগের তত্ত্বাবধানে ওই প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি প্রদান করা হচ্ছে। বৃত্তির টাকায় এসব শিক্ষার্থী লেখাপড়া করছে প্রাথমিক থেকে ডিগ্রি পর্যায় পর্যন্ত।
উপজেলা সমাজসেবা সূত্র জানায়, ঘাটাইল উপজেলার ২ শত ৬৯ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হচ্ছে। এদের মধ্যে প্রাথমিক পর্যায়ে পাচ্ছে ১৬১ জন, মাধ্যমিক পর্যায়ে ৬৯ জন, উচ্চ মাধ্যমিকে পর্যায়ে ২৭ জন এবং উচ্চতর পর্যায়ে পাচ্ছে ১২ জন।
ওই শিক্ষার্থীদের প্রতি মাসে প্রাথমিক পর্যায়ে ৫০০, মাধ্যমিক পর্যায়ে ৬০০, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৭০০ এবং ডিগ্রিসহ উচ্চ শিক্ষার জন্য ১ হাজার ২০০ টাকা করে বৃত্তি প্রদান করা হচ্ছে।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সানজিদা সুলতানা বলেন, শিক্ষায় প্রতিবন্ধীদের এগিয়ে নিতে বাংলাদেশ সরকারের সমাজ সেবা বিভাগের ত্বত্তাবধানে প্রতি মাসে ওই উপবৃত্তির টাকা প্রদান করা হচ্ছে। বৃত্তির টাকায় তাদের লেখাপড়া অব্যাহত আছে।
(২০১৮- ১৯ অর্থ বছর )
প্রাথমিক স্তরের ১৬১ জনকে ৫০০ করে = ৮০,৫০০//
মাধ্যমিক স্তরে ৬৯ জনকে ৬০০ করে = ৪১,৪০০//
উচ্চ মাধ্যমিক স্তরে ২৭ জনকে ৭০০ করে =১৮,৯০০//
উচ্চতর স্তরে ১২ জনকে ১,২০০ করে = ১৪,৪০০//
মোট টাকা = ১৫৫,২০০ টাকা ।
⇘সংবাদদাতা: ঘাটাইল প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।