ঘাটাইল প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের ছাড়াছড়ি । দলীয় কোন্দলে জর্জড়িত তৃণমুল নেতাকর্মীরা ।
আসনটির জন্য বিএনপির মনোনয়ন পত্র জমা পড়েছে প্রায় অর্ধডজন। এখানে একসময় বিএনপির ভোট ব্যাংক হিসেবে পরিচিত ছিল । বর্তমানে আদিপত্য রয়েছে আওয়ামীলীগের ।
২০০৮ সালে আওয়ামীলীগ শামসুর রহমান খানকে মনোনয়ন না দিয়ে বিশিষ্ট চিকিৎসক ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মতিউর রহমানকে মনোনয়ন দেয়। তিনি বিজয়ী হওয়ার মধ্য দিয়ে দীর্ঘদিন পর আসনটি আওয়ামী লীগের হাতে আসে।
নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীকে পরাজিত করে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড.মতিন। পরবর্তীতে ড.মতিনের মৃত্যুতে ২০১১ সালে নভেম্বরে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। উপ-নির্বাচনে মনোনয়ন পান উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু। বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন শামসুর রহমান খানের ভাতিজা তৎকালীন জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আমানুর রহমান খান রানা।

তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন। পরে, মাননীয় প্রধান মন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা রানা কে সাদরে গ্রহন করে এবং দশমতম জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মাঝি হিসেবে মনোনীত করেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্ঠা,সাবেক প্রতিমন্ত্রী লুফর রহমান খান আজাদ ২০০৮ সালের নির্বাচনের আওয়ামীলীগের মতিউর রহমানের কাছে ব্যাপক ভোটে পরাজিত হয় হয়ে আসনটি হাত ছাড়া করেন বিএনপি ।
এছাড়া এখানে বিএনপির মধ্যে দলীয় কোন্দল চরমে থাকার কারণে নেতাকর্মীদের মধ্যে চরমে থাকার কারণে নেতা কর্মীরা সঠিক নেতৃত্বে অভাবে নানা দ্বিধাদন্ডের মধ্যে পরেছেন। ঘাটাইল উপজেলায় রয়েছে বিএনপির একাধিক গ্রুপিং । উপজেলা থেকে শুরু করে প্রতিটি ইউনিয়নেও এর ব্যতিক্রম নয় । সেখানেও রয়েছে বিএনপির আলাদা আলাদা মনোনয়ন প্রত্যাশীদের গ্রুপিং।
⇘সংবাদদাতা: ঘাটাইল প্রতিনিধি
⇘সংবাদদাতা: ঘাটাইল প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।