
ভূঞাপুর প্রতিনিধি: নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যানসহ ভূঞাপুরের বিএনপির ২৫জন নেতাকর্মীরা টাঙ্গাইল চিফ জুডিশয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোমবার হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো নেতাকর্মীরা হলেন- ভুঞাপুর উপজেলা বিএনপির সহসভাপতি ফরহাদুল ইসলাম শাপলা. গোবিন্দাসী ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু, সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাবেক নিকরাইল ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মন্ডল, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মফিজুর রহমান খান, সাবেক পৌর কমিশনার খায়রুল ইসলাম খান, উপজেলা যুবদলের সম্পাদক রাশেদুল আলম সেলিম, উপজেলা ছাত্রদলের সভাপতি রাজিব হোসেন কফিল, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রনি, পৌর ছাত্রদল সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বাবুসহ ২৫জন। এর আগে ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে রায়ের আগেরদিন অর্থ্যাৎ ১০ অক্টোবর উপজেলা বিএনপির সাধারন সম্পাদকের পরিত্যক্ত ঘরে মিটিং করার সময় পুলিশ ঘটনাস্থল থেকে ৫জনকে আটক করে। পরে ওইদিন উপজেলা বিএনপির আরো ২৫জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক আবু হানিফ বাদী বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। এরপরই ২৫জন নেতাকর্মী গত ১৬ অক্টোবর হাইকোর্ট থেকে আগাম জামিন নেন।
এরপর জামিনের মেয়াদ শেষে হলে গত ১৯ নভেম্বর সোমবার টাঙ্গাইল নি¤œ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
⇘সংবাদদাতা: ভূঞাপুর প্রতিনিধি
⇘সংবাদদাতা: ভূঞাপুর প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।