ইসলামপুরে আওয়ামীলীগের উন্নয়ন অব্যহত রাখতে এমপি দুলালকে চায় তৃণমূল

S M Ashraful Azom
0
ইসলামপুরে আওয়ামীলীগের উন্নয়ন অব্যহত রাখতে এমপি দুলালকে চায় তৃণমূল
লিয়াকত হোসাইন লায়ন ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের ইসলামপুরে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যহত রাখতে তৃণমূল নেতাকর্মীরা আবারো ফরিদুল হক খান দুলাল কে নৌকার মাঝি হিসেবে দেখতে চান।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, “স্বাধীনতার পর এই আসনে আওয়ামী লীগ ৮বার এমপি নির্বাচিত হয়েছে। ইসলামপুর উপজেলাটি আওয়ামী লীগের ঘাটি হিসেবে খ্যাত।” বঙ্গবন্ধুর এই ঘাট যাতে অঘাটে পরিনত না হয় সেই দিকে দৃষ্টি রাখতে জননেত্রী শেখ হাসিনার নিকট তারা দাবী জানায়।

বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে এই আসনে যে উন্নয়ন হয়েছে স্বাধীনতার পর তা নজির বিহীন। উন্নয়নের এই ধারাবাহিকতাকে অব্যহত রাখতে আবারো বর্তমান এমপি ফরিদুল হক খান দুলালের হাতে নৌকা তুলে দিলে বরাবরের ন্যায় ইসলামপুরের তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীদের এই আসনটি উপহার দিতে তেমন শ্রম ঘাম ফেলতে হবেনা।

পাথশী ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম, বেলগাছা চেয়ারম্যান আঃ মালেক সাপধরী ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন,গাইবান্ধা ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী সহ অন্যান্যরা জানান, আওয়ামী লীগ সরকারের জামালপুর-২ আসনের এমপি ফরিদুল হক খান দুলাল এ উপজেলায় সকলকে নিয়ে-সন্ত্রাস, মাদক, বাল্য বিয়ে বন্ধে রেখেছেন কার্যকরী ভূমিকা। 

এছাড়াও আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আর্শিবাদে “শেখ হাসিনা ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি” উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নতি করণ, ১২টি ইউনিয়নে ৪৭টি কমিউনিটি ক্লিনিক, ৩টি পরিবার কল্যান কেন্দ্র, চরাঞ্চলের আইনশৃংঙ্খলা রক্ষায় দু’টি পুলিশ তদন্ত কেন্দ্র, অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ঘরবাড়ি ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, ৪টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স স্থাপন, ইসলামপুর পৌরসভাকে ২য় শ্রেণীতে উন্নতিকরণ, বানভাসি মানুষের জন্য একাধিক ফ্লাড শেল্টার, নদী ভাঙ্গা ও ভূমিহীনদের জন্য এক ডজন আশ্রয়ণ প্রকল্প, আবাসন, আদর্শ ও গুচ্ছ গ্রাম নির্মাণ করে ব্যাপক প্রসংশা কুড়িয়েছেন।

এছাড়া ব্রহ্মপুত্র নদের উপর দু’টি বৃহৎ সেতুসহ উপজেলায় অসংখ্য ব্রিজ-কালভার্ট নির্মাণ, ১৪৭ কিঃমি রাস্তা উন্নয়ন, ১০৭টি প্রাথমিক বিদ্যালয় ভবন, ১০৬৮ কিঃমি বিদ্যুত লাইন সংযোজন, যমুনা ও ব্রহ্মপুত্র নদের তীর সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ, গ্রামীন অবকাঠামো উন্নয়ন টিআর, কাবিখা ও কাবিটা বরাদ্দের শতভাগ কাজ করে অসংখ্য গ্রামীন রাস্তাঘাট নির্মাণ ও মেরামত, ইসলামপুর কলেজে ১১টি বিষয়ে অনার্স ও ৪টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু করণ, সকল স্কুলে ফিডিং প্রোগ্রাম চালু করণ, ন্যাশনাল সার্ভিস ও একটি বাড়ি একাটি খামার প্রকল্পের মাধ্যমে কয়েক হাজার বেকার যুবক-যুবতীকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করেছেন। এই পরিকল্পিত উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে সারাদেশের ন্যায় একটি উন্নত উপজেলা বিনির্মানে, বর্তমানে চলমান অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে, আবারো আমরা ফরিদুল হক খান দুলালকে বাংলাদেশ আওয়ামী লীগের জামালপুর-২ আসনে এমপি হিসাবে দেখতে চাই।

⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top