
সেবা ডেস্ক: ১৮ নভেম্বর রবিবার মধুপুর উপজেলা আওয়ামী লীগের নব নির্মিত পার্টি অফিস এর শুভ উদ্বোধন হয়েছে। মধুপুর উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ সকলের শ্রদ্ধেয় খন্দকার শফি উদ্দিন মনি নবনির্মিত পার্টি অফিসের উদ্বোধন করেন ।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও মধুপুর উপজেলার সুযোগ্য চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু সাহেব এবং পৌর মেয়র মাসুদ পারভেজ।
এছাড়াও পরিমল কান্তি গোস্বামি, আবুল কালাম আজাদ মধুপুর উপজেলা আওয়ামী লীগ এর নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।