
বালিয়াকান্দি প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজা’র হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেলে এক স্কুল শিক্ষার্থী।
সোমবার বিকালে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের এলাঙ্গীডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার মুন্সি ইয়ারউদ্দিন আহম্মেদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এক শিক্ষার্থীর সাথে পারিবারিক ভাবে স্থানীয় এক ছেলের বিয়ে ঠিক করা হয়। সোমবার রাতে এ বিয়ে হওয়ার কথা ছিল।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাসুম রেজা বাল্যবিয়ে বন্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে। এছাড়া প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেওয়ার মুচলিকা নেওয়া হয়েছে।
এসময় ভ্রাম্যমান আদালতে বাল্য বিয়ের চেষ্টাকারী কনের খালু মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বড়ালদাহ গ্রামের আঃ খালেক মিয়ার ছেলে আঃ ওয়াদুদ মিয়া (৫৫) কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।
⇘সংবাদদাতা: বালিয়াকান্দি প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।