সরিষাবাড়ীতে সংঘর্ষ, আহত ১০

S M Ashraful Azom
সরিষাবাড়ীতে সংঘর্ষ, আহত ১০
জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের সরিষাবাড়ীতে বসতবাড়ির চলাচলের রাস্তা নিয়ে সংঘর্ষ, বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় ১০ জন আহত হয়। মঙ্গলবার রাতে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর নান্দিনা গ্রামে এ ঘটনা ঘটে।

চর নান্দিনা গ্রামের জহির মন্ডলের ছেলে জয়নাল আবেদিন ও আব্দুল মজিদের মধ্যে দীর্ঘদিন ধরে বসতভিটার চলাচলের রাস্তা নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে মঙ্গলবার রাত ৮টার দিকে জয়নালের মা পিয়ারা বেগমকে আব্দুল মজিদ গালাগালি করে। উভয় পরিবারের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে পিয়ারা বেগমকে ধারালো দা দিয়ে মাথায় কুপিয়ে জখম করে। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে আনার পথে প্রতিপক্ষরা পুণরায় তাঁদের উপর হামলা করে। এতে উভয়পক্ষে ১০জন আহত হয়েছে। গুরুতর আহত পিয়ারা বেগম, জয়নাল, লিলি, লিটন ও জহুরুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সরিষাবাড়ী থানার ওসি মাজেদুর রহমান বলেন, অভিযোগ এলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান