ভূঞাপুরে মাদকসহ ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী গ্রেপ্তার

S M Ashraful Azom
ভূঞাপুরে মাদকসহ ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী গ্রেপ্তার
ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে দুইজন মাদক ব্যবসায়ীসহ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদের গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী ইলিয়াস তালুকদার (৩৫), পিতা- ময়নার হক তালুকদার, মোঃ লিটন খাঁন (৩২), পিতা- মোঃ জুয়াদ আলী, উভয় গ্রামের বাড়ি উপজেলার মাইজবাড়ী গ্রামে।

ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম জানান, উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান ও গ্রেফতারী পরোয়ানা তামিল এবং মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে হেরোইন ১৫ পিচ ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। এসময় ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামীকেও গ্রেফতার করা হয়েছে। তাদেরকে টাঙ্গাইল কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
⇘সংবাদদাতা: ভূঞাপুর প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান