ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংবাদিকদের সাথে মত বিনিময়

S M Ashraful Azom
0
ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংবাদিকদের সাথে মত বিনিময়

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের কর্মরত সাংবাদিকদের সাথে জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১২ টায় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করে একটি সুষ্ঠু নির্বাচন সমপন্ন করার জন্য সহযোগিতা করার আহ্বান জানান।

এ সময় জেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, সহ-সভাপতি আল মামুন আলম সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের মধ্যে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মুনছুর আলী, সাধারন সম্পাদক লুৎফর রহমান মিঠু, সাবেক সভাপতি আবু তোরাব মানিক, সাংবাদিক জাকির মোস্তাফিজ মিলু, খোদা বকস্ ডাবলু, ফজলে ইমাম বুলবুল. অনলাইন জানালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সময়টিভির জেলা প্রতিনিধি জিয়াউর রহমান বকুলসহ অনেকে বক্তব্য রাখেন। 

জামালপুর, পাথালিয়া, 

এতে জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


⇘সংবাদদাতা: ঠাকুরগাঁও প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top