বিজয়ের মাসে শুরু হয়েছে লাল সবুজের পতাকা বিক্রি

S M Ashraful Azom
0
বিজয়ের মাসে শুরু হয়েছে লাল সবুজের পতাকা বিক্রি

তানভীর হোসাইন রাজু,কুড়িগ্রাম: একটি লাল সবুজের পতাকা,মাতৃভমি বাংলার মানুষের অধিকার আদায়ের জন্য ১৯৭১সালের মহান মুক্তিযুদ্ধে ৩০লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলার বিজয়। 

বিজয়ের মাসে নতুন প্রজন্মকে বাংলার বিজয় সম্পর্কে জানতে উৎসাহিত করার জন্য শুরু হয়েছে লাল সবুজের পতাকা বিক্রি। সোমবার দুপুর ২টায় কুড়িগ্রাম ফুলবাড়ির গংগারহাটে এমনি একটি চিত্র ক্যামেরায় ধরা পড়ে। একটি লাঠির মধ্যে ছোট,মাঝারি,বড় সাইজের পতাকা বাধা।কপালে পতাকা পেচানো,কাঁধে পতাকাবাহী ব্যাগ,হাতে পতাকা। ছোট,বড় সকলের কাছে যাচ্ছেন বাংলার বিজয় সম্পর্কে জানানোর জন্য আর পতাকা বিক্রি করে বেড়াচ্ছেন। কথা হয় সেই লাল সবুজের পতাকা বিক্রি লোকটির সাথে। লোকটির পরিচয় জানতে চাইলে তিনি বলেন,তার নাম রাজু, বাসা লালমনির হাট শাপলা চত্বরের কাছেই।

ছোট বেলা থেকেই পতাকা বিক্রি করেন বিজয়ের মাসে। আর নতুন প্রজন্মর কাছে পতাকা বিক্রির মাধ্যমে বাংলার বিজয় সম্পর্কে জানাতে চেষ্ঠা করেন। এভাবে এক জেলা থেকে আর এক জেলা নিত্যদিনেই ছুটে বেড়েন পতাকা বিক্রির নেশায়।
⇘সংবাদদাতা: তানভীর হোসাইন রাজু
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top