গোপালপুরে তানভীর হাসান ছোট মনির পক্ষে একাট্টা আওয়ামীলীগ

S M Ashraful Azom
0
গোপালপুরে তানভীর হাসান ছোট মনির পক্ষে একাট্টা আওয়ামীলীগ
ভূঞাপুর প্রতিনিধি : সকল ভেদাভেদ ভুলে গোপালপুর উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একাট্টা হয়ে নৌকা মার্কার প্রার্থী তানভীর হাসান ছোট মনিরকে জয়লাভ করার অঙ্গিকার করেছে।

সোমবার উপজেলা আওয়ামীলীগের এক বর্ধিত সভায় সৌহার্দপূর্ণ পরিবেশে এ ঐক্যমতের প্রতিফলন ঘটে। নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য সকলে শপথ গ্রহন করেন।

বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হালিমুজ্জামান তালুকদার। প্রধান অতিথি ছিলেন দল মনোনিত প্রার্থী এবং জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির।

বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সম্পাদক সাইফুল ইসলাম সুরুজ, পৌর মেয়র রকিবুল হক ছানা, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান আব্দুল লতিফ, পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার, নগদাশিমলা ইউনিয়ন পরিষদের সভাপতি এম হোসেন আলী, আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন খান আইয়ুব, ধোপাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রকৌশলী গিয়াস উদ্দীন, এডভোকেট আব্দুল গফুরসহ যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগের নেতৃবৃন্দ।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top