জামালপুর শহর শ্রমিকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

S M Ashraful Azom
জামালপুর শ্রমিকলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

শাশ্বত নাগ: গতকাল পহেলা ডিসেম্বর শনিবার সন্ধ্যায় বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগ, জামালপুর শহর শাখার উদ্যোগে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি।

শহর শ্রমিক লীগের আহবায়ক মোঃমোজাম্মেল হকের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক মাহাবুব আনাম বাবলার সঞ্চালনায় এ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি বলেন, "একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় শ্রমিক লীগ কে সর্বশক্তি নিয়ে মাঠে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।"

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক ভূমিমন্ত্রী আলহাজ্ব রেজাউল করিম হীরা এমপি, জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন সিআইপি, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন খসরু, শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিম, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা শ্রমিক লীগের সভাপতি মশিউর রহমান বাবু, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চিশতী প্রমুখ।


⇘সংবাদদাতা: শাশ্বত নাগ
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান