জামালপুর-৩ আসনের প্রার্থীতা বাতিলের আপীল করেছেন নঈম জাহাঙ্গীর

S M Ashraful Azom
জামালপুর-৩ আসনের প্রার্থীতা বাতিলের আপীল করেছেন নঈম জাহাঙ্গীর

জামালপুর সংবাদদাতা ॥ জামালপুর-৩ ( মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের গণফোরাম মনোনীত বীরমুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীরের মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপীল করেছেন। 

প্রার্থী কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব নঈম জাহাঙ্গীর ৪ ডিসেম্বর নির্বাচন কমিশনে স্বশরীরে হাজির হয়ে আপীল দায়ের করেন। আপীলে উল্লেখ, ২ ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জামালপুর জেলা প্রশাসক আহমেদ কবির ঋণ খেলাপীর অজুহাতে নঈম জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল করেন। নঈম জাহাঙ্গীর জানান-বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী ১০% টাকা পরিশোধ কারি নির্বাচনে অংশ নিতে পারবেন। তিনি ব্যাংকের ঋণ পরিশোধ এবং রিশিডিউল করেছেন। 

এই মর্মে তিনি ব্যাংক থেকে ক্লিয়ারিং সনদে নির্বাচনে অংশ নিতে আইনী বাধা নাথাকার প্রত্যয়নসহ অন্যান্য বৈধ কাগজপত্র দাখিল করেছেন। তারপরও প্রার্থীতা বাতিল করেছেন। এতে তাঁর প্রতি অবিচার করা হয়েছে বলে মনে করেন।
⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান