টাঙ্গাইলের মির্জাপুরে সেনাবাহিনীর উদ্যোগে গবাদি প্রাণির চিকিৎসা সেবা

S M Ashraful Azom
টাঙ্গাইলের মির্জাপুরে সেনাবাহিনীর উদ্যোগে গবাদি প্রাণির চিকিৎসা সেবা

সেবা ডেস্ক:  আজ মঙ্গলবার টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গবাদি প্রাণি ও হাঁস-মুরগীর বিনামুল্যে টিকা, কৃমিনাশক ও অসুস্থ্য গবাদি প্রাণির চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

আজ ৪ নভেম্বর মঙ্গলবার দিনব্যাপি মির্জাপুর উপজেলার আজগানা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শীতকালীন প্রশিক্ষণের অংশ হিসেবে সেনাবাহিনীর সাভার অঞ্চল এই চিকিৎসা সেবার আয়োজন করে।

আরভি এন্ড এফ ডিপো এবং মিলিটারি ফার্ম সাভারের ব্যবস্থাপনায় এবং স্থানীয় প্রাণি সম্পদ বিভাগের সহায়তায় চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন কর্ণেল আব্দুল বাকী পিএসসি। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লে. কর্ণেল মুঃ রেজাউল করিম, মেজর আসাদ , মেজর মুক্তার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সাইফ উদ্দিন আহমেদ, আজগানা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম শিকদার, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মীর লতিফ মাহামুদ প্রমুখ।

পূর্বনির্ধারিত এই চিকিৎসা সেবা ক্যাম্পে সকাল থেকেই স্থানীয় জনসাধারণ তাদের গবাদি প্রাণি, হাঁস-মুরগী নিয়ে সমবেত হতে থাকেন। 

দিনব্যাপি এই চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে ১ হাজার ৫শ টি গরু, ২৫টি মহিষ, ১শ টি ছাগল এবং ১২ হাজার হাঁস-মুরগীর চিকিৎসা সেবা প্রদান হয় বলে লে. কর্ণেল রেজাউল করিম জানিয়েছেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান